প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর প্রকাশ করে বিপাকে ৪ চীনা সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১৪:১৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৪

3792 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পদত্যাগ করেছেন বলে ভুল খবর প্রকাশের দায়ে সাময়িক বরখাস্ত হলেন দেশটির চার সাংবাদিক। শি’র সাম্প্রতিক আফ্রিকা সফর নিয়ে লিখতে গিয়ে প্রতিবেদনের প্রথম বাক্যে ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল করে ফেলেন ওই সাংবাদিকরা। আর ভুল সংশোধন না করেই তা প্রকাশ হয়ে যায় চীনা নিউজ সার্ভিসের ওয়েবসাইটে। একইসঙ্গে ভুল সংশোধনের আগেই তা দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েবসাইটেও প্রকাশ হয়ে যায়। আর তাতেই বিপত্তিতে পড়েন ওই চার চীনা সাংবাদিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সংবাদ সংস্থাটির দক্ষিণ আফ্রিকার ব্যুরো চিফ সং ফ্যাংকান রয়েছেন। ৫দিনের সফর শেষে সেখানেই বক্তব্য দিয়েছিলেন শি। আর সে বক্তব্যটি লিখতে গিয়েই ভুল করে বসেন প্রতিবেদক। অপ্রত্যাশিত এ ভুলের শাস্তি কী হবে তা নিয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি।
চীনের ব্যাপক নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যমের নির্ধারিত স্ট্যান্ডার্ড আর কড়াকড়ির মধ্যেই ঘটে গেল এমন চরম ভুলের ঘটনা।
গত শুক্রবার কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল’স ডেইলির প্রথম পাতাটি ছিল শি জিনপিংয়ের সংবাদের আধিক্য। ১১-১২টি সংবাদ শিরোনামই প্রেসিডেন্ট-এর নাম দিয়ে শুরু হয়েছে। এর দ্বিতীয় পৃষ্ঠায় ছিল শি-এর ৯টি ছবি।
এমনকি সাউদার্ন উইকলিও সম্প্রতি শি জ্বরে আক্রান্ত হয়েছিল। চলতি মাসের শুরুতে সাপ্তাহিকটি তাদের প্রথম পাতায় চীনা প্রেসিডেন্টকে নিয়ে তারা ১৩ হাজারটি প্রশংসামূলক শব্দ প্রকাশ করেছিল।
রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমের সম্পাদক হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, “এ ভুলকে ‘সাঙ্ঘাতিক ভুল’ হিসেবে বিবেচনা করা হবে তবে সাংবাদিকদের ক্যারিয়ার নষ্ট হবে না।” সূত্র: দ্য গার্ডিয়ান।

/এফইউ/এএ/

সম্পর্কিত
চীন-উত্তর কোরিয়া মৈত্রী শক্তিশালী করতে শি’র চার দফা প্রস্তাব
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান   
গৃহকর্মী রোবট!
সর্বশেষ খবর
উদ্বোধনী দিনের চাপ সামলাতে ব্যতিক্রমী উদ্যোগ মেক্সিকোর
বিশ্বকাপের বাকি একদিন উদ্বোধনী দিনের চাপ সামলাতে ব্যতিক্রমী উদ্যোগ মেক্সিকোর
তৃণমূলের সংকটের মাঝেই রাহুলের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ
তৃণমূলের সংকটের মাঝেই রাহুলের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত নিহত ২
সর্বাধিক পঠিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি