সোমালিয়ার প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১১:১৭আপডেট : ২৬ জুলাই ২০২০, ১১:২১
image

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার দেশটির ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।

সোমালিয়ার প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলেন দেশটির পার্লামেন্ট সদস্যরা।

১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ান সংসদের স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। অচিরেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।

সোমালিয়ায় কেন্দ্রীয় সরকার থাকলেও তারা পুরো দেশের শুধু একটি অংশ নিয়ন্ত্রণ করছে। দেশটিতে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব রয়েছে।

/বিএ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন