ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ০৯:০৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৯:৪০

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ সময় সেখানে অন্তত দুইটি বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা

এ নিয়ে গত ৭২ ঘণ্টার মধ্যে ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে দ্বিতীয় দফায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো।

ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে সোমবার রাতে বাগদাদে যুক্তরাষ্ট্রের তাজি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, রাতে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তিনটি  রকেট নিক্ষেপ করা হয়।

এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন স্বার্থের ওপর আঘাত আসছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে দফায় দফায় রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। এমনকি বাগদাদের মার্কিন দূতাবাসও আক্রান্ত হয়েছে। দূতাবাসে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর ওই হামলার পরই ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মার্কিন বাহিনীকে ইরাক ত্যাগের আহ্বান জানায় বাগদাদ।

ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে মোকাবিলায় ব্যর্থতার জন্য ইরাক সরকারের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। এ মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে নিজ দেশে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি।

/এমপি/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি