আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৭

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২০, ০৯:০০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১২:৫৮
image

আফগানিস্তানের লগার প্রদেশে গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে তালেবান ও সরকারের মধ্যকার সাময়িক অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগে আগে এ হামলা হয়। এরইমধ্যে এ ঘটনার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। অন্য কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আহতদের একজন

ঈদ উল আজহাকে সামনে রেখে সম্প্রতি তিনদিনের অস্ত্রবিরতিতে সম্মত হয় তালেবান ও আফগান সরকার। শুক্রবার (৩১ জুলাই) থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে আগেই বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গাড়ি বোমা হামলার শিকার হলো লগার প্রদেশের বাসিন্দারা। গভর্নরের কার্যালয়ের পাশের দোকানে তারা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন তখনই বিস্ফোরণ হয়। গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, এক আত্মঘাতী এ বোমা হামলা চালিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘জঙ্গিরা আবারও ঈদ উল আজহার সময়ে হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছে।’

/এফইউ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি