ভ্যাকসিন নিয়ে ফাউচির ‘সতর্ক আশাবাদ’

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১০:১৯আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:৩৬
image

এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের একটি ‘নিরাপদ ও কার্যকরী’ ভ্যাকসিন হাতে পাওযার ব্যাপারে সন্দিহান যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ বিশেষজ্ঞ বলেছেন, ২০২০ সালের শেষ নাগাদ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছাবে কিনা তা নিয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’। তবে তার আশা, ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফাউচি

করোনা মহামারিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস সাবকমিটি। শুক্রবার (৩১ জুলাই) তারা মার্কিন কংগ্রেসে একটি শুনানির আয়োজন করে। সেখানে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন ফাউচি। তিনি বলেন, ‘আমরা আশা করছি, শরতের শেষে কিংবা শীতের শুরুতে আমরা একটি নিরাপদ ও কার্যকরী’ ভ্যাকসিন হাতে পাব। ট্রায়াল দেওয়া ছাড়া কারও পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটি নিরাপদ কিংবা কার্যকরী কিনা। তবে আমরা সতর্ক আশাবাদী যে এ ভ্যাকসিন সফল হবে।’

চীন ও রাশিয়ার দাবিকৃত ভ্যাকসিন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফাউচি। তিনি বলেন, ‘আমি আশা করছি চীন ও রাশিয়া কাউকে তাদের ভ্যাকসিন প্রয়োগের আগে তা পরীক্ষা করে নেবে। আমি বিশ্বাস করি না যে কেউ আমাদের আগে০ ভ্যাকসিন তৈরি করতে পারবে কিংবা ভ্যাকসিনের জন্য আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করতে হবে।’

অপারেশন ওয়ার্প স্পিড নামক উদ্যোগের আওতায় বেশ কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজে বিনিয়োগ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে মডার্নার তৈরি ভ্যাকসিনটিকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ ভ্যাকসিনের তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। এ ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হবে।

/এফইউ/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি