টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ১১:০০আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:২৫
image

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার দেওয়া এক টু্‌ইটার পোস্টে তিনি বলেছেন, তার বাবার অবস্থা স্থিতিশীল (হেমোডায়নামিক্যালি স্ট্যাবল)। বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বাবাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

প্রসঙ্গত, শরীরের মধ্যে মূলত হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হেমোডায়নামিক্যালি স্ট্যাবল বলা হয়।

১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায় দিল্লি ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।  বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। 

বুধবার একটি টুইটার পোস্টে প্রণবের ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ লিখেছেন, ‘আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল আছেন। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’ একইদিনে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছেন। তবে হেমোডায়নামিক্যালি স্ট্যাবল রয়েছেন তিনি।’ তা সত্ত্বেও ভারতের এই সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার টুইটারে অভিজিৎ লিখেছেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং তার অবস্থা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল।’ তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত সাংবাদিকরা গুজব ও ভুয়া সংবাদ ছড়াচ্ছেন। ভারতের মিডিয়া যে ভুয়া সংবাদের কারখানা হয়ে গেছে এসব আচরণ সেটাই প্রমাণ করে। 

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
ভারতের প্রাচীনতম রেস্তোরাঁ কোনটি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
দেশের অর্ধেক, ক্ষমতারও অর্ধেক: সমতার বাংলাদেশ গড়ার এখনই সময় 
দেশের অর্ধেক, ক্ষমতারও অর্ধেক: সমতার বাংলাদেশ গড়ার এখনই সময় 
ধসে যাচ্ছে সংযোগ সড়ক, হুমকির মুখে সাদুল্লাপুরের ঘাঘট নদীর ব্রিজ
ধসে যাচ্ছে সংযোগ সড়ক, হুমকির মুখে সাদুল্লাপুরের ঘাঘট নদীর ব্রিজ
ফ্রান্স একেবারেই ম্যাচে ছিল না: এমবাপ্পেদের তুলোধোনা ফরাসি কিংবদন্তির
ফ্রান্স একেবারেই ম্যাচে ছিল না: এমবাপ্পেদের তুলোধোনা ফরাসি কিংবদন্তির
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’