নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ০৯:০০আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:১৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, শনিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

শনিবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সবথেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করবো, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।’

শুক্রবার বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। এদিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে গিয়েছিলেনন। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

ট্রাম্পের ইম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সবকিছু দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’ তবে তা হয়নি। বরার্ট চলে গেছেন। তবে তার কী অসুখ হয়েছিল, তার বিস্তারিত জানা যায়নি।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প।

সূত্র: সিএনএন

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর