ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে মরিয়া ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ০৯:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৯:৪৭
image

যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাব পাসে ব্যর্থ হলেও সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, আগামী সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে। এই ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকা অনলাইন সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে মরিয়া ট্রাম্প

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় আগামী ১৮ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। যুক্তরাষ্ট্র দুই বছর আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত প্রস্তাবে শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে; আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনও দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

শনিবার নিউ জার্সির বেডমিনস্টার রিসোর্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভোটের ফলাফল কী হয়েছে, আমরা তা জানি। তবে আমরা নিষেধাজ্ঞা নবায়ন করব, সামনের সপ্তাহেই আপনারা তা দেখতে পারবেন।’

ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।’

ট্রাম্প সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুতিনের আমন্ত্রণে তার দেশ সাড়া দেবে না।

/বিএ/
সম্পর্কিত
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আট বছর পর পুরনো নামে ফিরলো মার্কিন প্যাসিফিক কমান্ড
সর্বশেষ খবর
টিটকারি পাওয়া দলটিকেও হারাতে পারেনি পর্তুগাল
টিটকারি পাওয়া দলটিকেও হারাতে পারেনি পর্তুগাল
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর