ইরানের পরমাণু নিষেধাজ্ঞা

ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলো নিরাপত্তা পরিষদের ১৩ দেশ

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২০, ১০:০০আপডেট : ২২ আগস্ট ২০২০, ১১:০৪
image

যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের (স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করা) যে আবেদন জানিয়েছে, স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ তার ঘোর বিরোধিতা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোমিনিকান রিপাবলিক ছাড়া বাকি ১৩ দেশ সংস্থাটির সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলো নিরাপত্তা পরিষদের ১৩ দেশ

পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সাথে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান।সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়।

মাকিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও  ওই সব নিষেধাজ্ঞার মেয়ার বাড়ানোর কথা বলছেন ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছেন, 'ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দেন। তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ তাদের বিরোধিতার কথা ঘোষণা করল।

ট্রাম্পের বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের ১৩ টি সদস্য রাষ্ট্র বলছে,  যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।

রয়টার্স জানিয়েছে, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

/বিএ/
সম্পর্কিত
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বশেষ খবর
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার