বহুল প্রত্যাশিত সংলাপে অংশ নিতে পাকিস্তানে তালেবান প্রতিনিধি দল

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১০:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১০:৩০

বহুল প্রত্যাশিত আন্তঃআফগান সংলাপে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে তালেবানের প্রতিনিধিরা। শান্তি প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরুর আগে এ নিয়ে তারা পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন। পাকিস্তানি কর্তৃপক্ষ ও তালেবান উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহুল প্রত্যাশিত সংলাপে অংশ নিতে পাকিস্তানে তালেবান প্রতিনিধি দল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, মঙ্গলবার তিনি প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। টুইটে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তালেবানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তালেবানের রাজনৈতিক উপ-প্রধান মোল্লা আব্দুল গনি বারদার।

সুহাইল শাহিন জানান, সফরে শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি ছাড়াও পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের অবস্থা, আন্তঃসীমান্ত চলাচল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির আওতায় সম্প্রতি দলটির ঊর্ধ্বতন ৮০ জন নেতাকে মুক্তি দেয় আফগান কর্তৃপক্ষ। প্রভাবশালী নেতাদের মুক্তির কয়েক দিনের মাথায় পাকিস্তানে এ সফরে যায় দলটির প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। বহুল প্রত্যাশিত আন্তঃআফগান সংলাপেও দেশটির প্রভাব থাকছে বলে প্রতীয়মান হচ্ছে। তালেবান প্রতিনিধি দলের সফর তারই দৃশ্যমান ইঙ্গিত। সূত্র: রয়টার্স, জিও টিভি।

/এমপি/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের