হাসপাতালে খুলে দেওয়া হলো জ্যাকব ব্লেকের হাতকড়া

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ০৯:১০আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৯:১২

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসা শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কৃষাঙ্গ জ্যাকব ব্লেকের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। আহতের আইনজীবী জানিয়েছেন, হাসপাতালে জ্যাকবের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আগের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হাসপাতালে খুলে দেওয়া হলো জ্যাকব ব্লেকের হাতকড়া

কেনোসা পুলিশের দাবি, জ্যাকবের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা রয়েছে। আইন মেনেই তাই হাসপাতালের বিছানায় তাকে হাতকড়া পরানো হয়েছিল।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়। গুলির ঘটনায় ১৭ বছরের এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতালে জ্যাকবকে হাতকড়া পরানো নিয়ে তার পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশের পর তা খুলে দেওয়া হলো। হাসপাতালে তাকে দেখার পর বাবা সাংবাদিকদের বলেন, হাসপাতালে তাকে হাতকড়া পরানো অবস্থায় দেখে আমার খারাপ লাগছে। সে কোথাও যেতে পারবে না। তবু কেন তাকে বিছানায় হাতকড়া পরিয়ে রাখতে হবে?

শুক্রবার আহতের আইনজীবী প্যাট্রিক ক্যাফার্টি জানান, জ্যাকবের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি। 

/এএ/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি