এবার পাপুলের ভাইকে তলব কুয়েতের তদন্ত কমিটির

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ১০:২০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১১:৩৮
image

মানব ও অর্থপাচারসহ ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম ওরফে পাপুলের ভাইকে তলবের সিদ্ধান্ত নিয়েছে দেশটির তদন্ত কমিটি। কুয়েতের জনপ্রিয় আরবি দৈনিক আল-রাইয়ের বরাত দিয়ে কুয়েত টাইমস জানিয়েছে, নতুন তথ্য পাওয়ার পর পাপুলের ছোটভাই কাজী বদরুলকে তলব করার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার পাপুলের ভাইকে তলব কুয়েতের তদন্ত কমিটির

গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় কীভাবে তিনি মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছেন ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের জন্য। 

কুয়েত টাইমস জানিয়েছে, পাপুলের স্ত্রী এবং অন্যদের সঙ্গে তার ভাই বদরুলও মানবপাচারে জড়িত; এমন ইঙ্গিত পাওয়ার পর তাকে তলবের নির্দেশ এসেছে।

পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার কুয়েতের দুই আইনপ্রণেতা সাদৌন হামদ এবং সালাহ খোরশিদ শনিবার জামিন পেয়েছেন। দুজনই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পাপুলকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। ওই দুই এমপি আদালতকে জানিয়েছেন, এই মামলার মোড় ঘোরানোর জন্য পাপুল তাদের নাম বলেছেন।

এই দুজন ছাড়া পেলেও পাপুলের মুক্তি সহসা হচ্ছে না। ২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকবার আটকাদেশ বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি