মার্কিন সেনাবাহিনীতে জনপ্রিয়তা কমছে ট্রাম্পের : জরিপ

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সেনা সমর্থনেও পিছিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য ট্রাম্পের পুনর্নির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপ থেকে এসব কথা জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কনভেনশন অনুষ্ঠিত হয়। তার আগে এ জরিপ কার্য চালানো হয়। এতে অংশ নেয় ১ হাজার ১৮ জন সেনা সদস্য।


তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চ পর্যায়ের সেনারা এ জরিপে অংশ নিয়েছেন। ফলে, এ জরিপে পুরো সামরিক বাহিনীর ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মিলিটারি টাইমসে উল্লেখ করা হয়েছে।
যদিও ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করেছিলেন। তিনি পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেওয়ার কথাও বলেছিলেন।
কিন্তু, পেন্টাগনের নেতৃত্ব নিয়ে বারবার বিতর্কের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন