মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকের পর অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। এতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে মোদির ফলোয়ারদের প্রতি অনুরোধ জানানো হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে ফলোয়ারদের বলা হয়েছিল। মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ

টুইটার কর্তৃপক্ষও মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদির অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর এবার মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও রয়েছেন।

টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের