যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২১

ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক ভিত্তিক থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সঙ্গে এক ভার্চুয়াল আলাপচারিতায় একথা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ

ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র বের হয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করলে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। তা সত্ত্বেও ইতোমধ্যে দুই দফা বন্দি বিনিময় করেছে দেশ দুটি। সম্প্রতি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনর্বহাল করতে জোরালো প্রচেষ্টা শুরু করেছে ওয়াশিংটন। তারপরও বন্দি বিনিময়ে প্রস্তুত থাকার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াশিংটন দীর্ঘদিন থেকে ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দাবি করে আসছে। এসব বন্দিদের মধ্যে রয়েছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন বাবা বাকের ও তার ছেলে সিয়ামাক নামজি। যুক্তরাষ্ট্রের দাবি এদের সকলেই রাজনৈতিক বন্দি।

তবে রাজনৈতিক কারণে কাউকে বন্দি রাখার কথা অস্বীকার করে আসছে তেহরান। ইরানের কারাগারে আটক বহু বিদেশি নাগরিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করে আসছে দেশটি। তেহরানের দাবি, বহু ইরানি নাগরিককে অন্যায়ভাবে বন্দি রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটনের দাবি এদের বেশিরভাগকে আটক করা হয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে।

পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের কারাগারে বহু ইরানি নাগরিক বন্দি রয়েছে। আমরা সবার জন্য এবং কারাগারে থাকা সব বন্দিকে বিনিময় করতে প্রস্তুত। আমি আবারও বলছি আমরা সব বন্দি বিনিময় করতে পারি। পর্যায়ক্রমে।’

এর আগে এবছরের জুনে দেশে ফেরেন ২০১৮ সাল থেকে ইরানে আটক মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মাইকেল হোয়াইট। এর বিনিময়ে তেহরানে ফেরার অনুমতি পান ইরানিয়ান-আমেরিকান চিকিৎসক মাজিদ তাহেরি। তাছাড়াও ২০১৮ সালের ডিসেম্বরে আরেক দফা বন্দি বিনিময় করে ওয়াশিংটন ও তেহরান। সেসময় গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন বছর ধরে আটক মার্কিন নাগরিক জিউয়ে ওয়ানকে মুক্তি দেয় ইরান। আর বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে আটক ইরানি নাগরিক মাসুদ সোলাইমানিকে মুক্তি দেয় ওয়াশিংটন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পে বিষধর সাপ, আতঙ্কে জার্মানির খেলোয়াড়রা
বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পে বিষধর সাপ, আতঙ্কে জার্মানির খেলোয়াড়রা
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ
দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?