ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ক্যাডেটসহ নিহত ২২

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫

ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর ক্যাডেটসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, আন্তনভ-২৬ নামের এই বিমানটি পূর্বাঞ্চলীয় শহর খারকিভের অবতরণের আগে বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ক্যাডেটসহ নিহত ২২

ইউক্রেনের জরুরি সেবা মন্ত্রণলায় জানায়, বিমানটিতে ২৭ জন আরোহী ছিলেন। এদের মধ্যে বেশিরভাগ ছিলেন খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির ক্যাডেট। বিমানটি ক্যাডেটদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল।

মন্ত্রণালয় আরও জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিন ব্যক্তি নিখোঁজ থাকায় রাতেই তল্লাশী অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

চুহুইভ শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে একটি সামরিক বিমানবন্দরে অবতরণের আগে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ইউক্রেনের পূর্বাঞ্চলের চলমান সংঘাতের সঙ্গে এই বিমান বিধ্বস্তের কোনও সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে না। 

/এএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন