যৌথভাবে যুদ্ধাস্ত্র বানাচ্ছে ইসরায়েল-ভারত

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৫
image

ভারতে অস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রফতানিকারক দেশগুলোর তালিকায় বর্তমানে ইসরায়েলের অবস্থান চতুর্থ। গত বছরও তাদের কাছ থেকে থেকে প্রায় ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করেছে ভারতীয়রা। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এবার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা (ডিআরডিও)।

যৌথভাবে যুদ্ধাস্ত্র বানাচ্ছে ইসরায়েল-ভারত

যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি করতে একটি সাব-ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে ভারত ও ইসরায়েল। এই গ্রুপে রয়েছেন দুই দেশের প্রতিরক্ষা সচিব এবং সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। দ্বিপাক্ষিক চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্য দেশে বিক্রির লক্ষ্য রয়েছে তাদের।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের ডিআরডিও এবং ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ‘বারাক’-এর তিনটি সংস্করণ তৈরির কাজ চলছে। এটি পেতে ভারতীয় সেনাবাহিনী ১৬ হাজার ৮৩০ কোটি, বিমানবাহিনী ১০ হাজার ৭৬ কোটি এবং নৌবাহিনী ২ হাজার ৯০৬ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।

হেরন ড্রোন ব্যবহারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের নিশানা নির্ভুল করার লক্ষ্যে ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তায় একটি গবেষণা কর্মসূচি শুরু করেছে ডিআরডিও, যার নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট চিতা’। ‘অ্যারোস্ট্যাট’ এবং ‘গ্রিন পাইন’ রাডারের কার্যকারিতায় খুশি হয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের থেকে ৬৬টি অত্যাধুনিক ‘এয়ার ডিফেন্স অ্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার’ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হচ্ছে প্রায় ৪ হাজার ৫৭৭ কোটি রুপি।

কয়েক বছর আগে প্রায় ৮ হাজার ১০৭ কোটি রুপি দিয়ে ইসরায়েলের কাছ থেকে তিনটি ‘ফ্যালকন’ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াক্স) কিনেছিল ভারত। এর কাজ ফাইটার জেটগুলোকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সাহায্য করা। পাশাপাশি, শত্রুপক্ষের ওপর নজরদারিও করতে পারে সেগুলো। গত বছর পাকিস্তানের বালাকোটে হামলার সময় ভারতের ১২টি মিরাজ-২০০০ ফাইটার জেট পরিচালনা করেছিল এই ইসরায়েলি অ্যাওয়াক্স।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি