কয়েক মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফলাফল

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১

নমুনা সংগ্রহের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে সক্ষম−এমন একটি পরীক্ষা বিশ্বজুড়ে চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর করোনা শনাক্তের ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে যাবে। মাত্র পাঁচ মার্কিন ডলার ব্যয় করে এই কিট সংগ্রহ করা যাবে। এই ঘটনাকে বড় মাইলফলক আখ্যা দিয়েছে ডব্লিউএইচও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের কয়েকটি এলাকায় নমুনা সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

করোনাভাইরাস শনাক্তে বর্তমানে প্রচলিত পরীক্ষায় নমুনা সংগ্রহ থেকে শুরু করে ফলাফল পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় লেগে যায়। এতে বিভিন্ন দেশে ভাইরাসটির বিস্তাররোধে নেওয়া পদক্ষেপ বিঘ্নিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও মেক্সিকোর মতো উচ্চ সংক্রমণ হারের দেশগুলোতে এই পরীক্ষার হার প্রকৃত প্রাদুর্ভাবের সঙ্গে তাল মেলাতে পারছে না।

তবে নতুন উদ্ভাবিত সহজে বহনযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য পরীক্ষা পদ্ধতিটি ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। তিনি জানান, দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ছয় মাসে ১২ কোটি নতুন কিট তৈরি করতে সম্মত হয়েছে ওষুধ উৎপাদনকারী দুই কোম্পানি অ্যাবোট এবং এসডি বায়োসেনসর।

চুক্তি অনুযায়ী ১৩৩টি দেশে নতুন এই কিট সরবরাহ করা হবে। এসব দেশের মধ্যে বেশ কয়েকটি লাতিন আমেরিকার দেশও রয়েছে। বর্তমানে করোনা মহামারিতে সবচেয়ে বেশি দুর্গত এই অঞ্চলটিতে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক বেশি।

ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘এটি তাদের পরীক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন এবং বিশেষ করে যেখানে সংক্রমণের হার বেশি সেই এলাকার জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষা বিস্তার ঘটাতে সক্ষম করবে। বিশেষ করে যেসব এলাকায় পৌঁছানো কঠিন, পরীক্ষাগার সুবিধা নেই কিংবা পরীক্ষা করতে পারার মতো প্রশিক্ষিত যথেষ্ট স্বাস্থ্যকর্মী নেই, সেসব এলাকায় পরীক্ষার বিস্তার ঘটাবে এটি।’

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি