টু্‌ইটারে ইরান সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট অপসারণ

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ০৯:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৯:৫৯

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ইরান সংশ্লিষ্ট ১৩০টি অ্যাকাউন্ট অপসারণ করেছে। বুধবার কোম্পানিটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে সাধারণের আলোচনায় প্রভাব ফেলার চেষ্টা করার জন্য এই অ্যাকাউন্টগুলো অপসারণ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

টু্‌ইটারে ইরান সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট অপসারণ

টুইটার জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলো অপসারণ করা হয়। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমরা দ্রুত অ্যাকাউন্টগুলো চিহ্নিত করি এবং টুইটার থেকে অপসারণ করি। সঙ্গে সঙ্গে বিস্তারিত আমাদের সহকর্মীদের জানানো হয়।

কোম্পানিটি আরও জানায়, অপসারণকৃত অ্যাকাউন্টগুলোতে খুব কম এনগেজমেন্ট রয়েছে এবং জনসাধারণের আলোচনায় কোনও প্রভাব ফেলতে পারেনি।

ধারাবাহিক একাধিক টুইট বার্তায় অ্যাকাউন্টগুলো অপসারণের তথ্য জানিয়ে টুইটার এসব অ্যাকাউন্টের কয়েকটি পোস্টের নমুনা স্ক্রিনশট আকারে প্রকাশ করেছে।

তদন্ত শেষে এসব অ্যাকাউন্টের বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার।

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন