কোয়ারেন্টিনে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১০:১৭আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে যাচ্ছেন। তার এক ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই ঘোষণা দিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কোয়ারেন্টিনে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া

টুইটারে ট্রাম্প জানান, হোপ হিকস আক্রান্ত হওয়ার পর তিনি ও মেলানিয়া নিজেদের করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন।

৩১ বছরের হোপ এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠজন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই সপ্তাহেই  ওহাইয়োতে টেলিভিশন বিতর্কে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করা ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন তিনি। বুধবার ক্লিভল্যান্ডে ট্রাম্পকে বহনকারী বিমান থেকে মাস্কবিহীন অবস্থায় তাকে নামতে দেখা গেছে।  

বুধবার মিনেসোটায় এক সমাবেশে অংশ নিতে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানেও ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের কোয়ারেন্টিনের মেয়াদ কতদিন হবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সিডিসি’র সুপারিশ অনুসারে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইটারে লিখেছেন, কোনও বিরতি ছাড়াই টানা কাজ করে যাওয়া হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন। দুঃখজনক। ফার্স্ট লেডি ও আমি নিজেদের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। এর মধ্যে আমরা নিজেদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করব। 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি মোজতবা খামেনির
মার্কিন ঘাঁটিতে হামলার লক্ষ্যে ইরাকে আইআরজিসির গোপন সেল
‘রকি অভিশাপ’ এড়াতে সতর্ক ব্রাজিল সমর্থকেরা
সর্বশেষ খবর
সবজি ও মুরগির দামে স্বস্তি, মাছের বাজার স্থিতিশীল
সবজি ও মুরগির দামে স্বস্তি, মাছের বাজার স্থিতিশীল
সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পর মিলারের ১০ বছরের কারাদণ্ড
সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পর মিলারের ১০ বছরের কারাদণ্ড
‘বৃত্তি বণ্টনে অসংগতি আমাদের ভুল বা শিক্ষার্থীরা তথ্য গোপন করেছে’
‘বৃত্তি বণ্টনে অসংগতি আমাদের ভুল বা শিক্ষার্থীরা তথ্য গোপন করেছে’
মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ 
মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ 
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা