ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আরও ৫ আরব দেশ: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ০৮:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১১:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান। অন্তত আরও পাঁচটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আরও ৫ আরব দেশ: ট্রাম্প

খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েল ও সুদান সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে। ট্রাম্প ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন।

পরে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানান, ইসরায়েল ও সুদান শান্তি স্থাপন করতে রাজি হয়েছে। উভয় দেশের জন্য এ এক অভাবনীয় চুক্তি।

ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর একই পথ ধরে হাঁটল সুদান। ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আমিরাত ও বাহরাইন।

সুদান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেখানে কৃষি, বিমান চলাচল ও অভিবাসন নিয়ে আলোচনা হবে।

বিবৃতিতে বৈঠকের কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এতে বলা হয়েছে, নেতৃবৃন্দরা সুদান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৯৪ সালে জর্ডান, ১৯৭৯ সালে মিসর শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। আফ্রিকার আরব লিগ সদস্য মৌরিতানিয়া ২০০৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ১০ বছর পর তা বাতিল করে। আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিন।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ পর ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের ওভাল অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সুদান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন ট্রাম্প।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি শান্তির জন্য নাটকীয় অগ্রগতি এবং নতুন যুগের সূচনা।

সুদানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

ফোনালাপে ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি প্রত্যাশা করছেন সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

/এএ/
সম্পর্কিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’