অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১০:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১০:০৬

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, অন্তত আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত করোনাভাইরাস থাকবে। শুক্রবার প্যারিসে একটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা: ম্যাক্রোঁ

ফ্রান্সে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। শুক্রবার দেশটিতে ৪০ হাজারের বেশি নতুন আক্রান্ত ও ২৯৮ জনের মৃত্যু হয়েছে। রাশিয়া, ইতলাতি, পোল্যান্ড ও সুইজারল্যান্ডেও সংক্রমণ বাড়ছে।

ম্যাক্রোঁ বলেন, বিজ্ঞানীরা তাকে বলেছেন যে, তারা বিশ্বাস করেন অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত ভাইরাস থাকবে। তবে নতুন করে ফ্রান্সে পূর্ণাঙ্গ বা আংশিক লকডাউন জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।

শুক্রবার রাত থেকে আগামী ছয় সপ্তাহের জন্য ফ্রান্সে মধ্যরাতের কারফিউ জারি করা হয়েছে। গত দশদিনে ইউরোপে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মহাদেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ এবং মৃত্যু ২ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ২৩ লাখ ৫১ হাজার ৯২৮। এর মধ্যে ১১ লাখ ৪৭ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯৯৯ জন।

/এএ/
সম্পর্কিত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জার্মানির কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক বন্ধু, আরেকজন হাসপাতালে
ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক বন্ধু, আরেকজন হাসপাতালে
আট বিভাগে ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
আট বিভাগে ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা ফিলিস্তিনি প্রেসিডেন্টের
জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা ফিলিস্তিনি প্রেসিডেন্টের
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে