যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি চীনের

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ০৩:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৬:১২

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনও চুক্তি নেই। কিন্তু দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে বিশ্বের আরও অনেক দেশের মতোই আলাদা রাষ্ট্রের সম্মান দেয় যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সঙ্গে দেশটির বেশ কিছু অলিখিত সম্পর্কও রয়েছে। বিভিন্ন সময়ে তাইওয়ানের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। বাণিজ্য থেকে অস্ত্র সবরকম সম্পর্কই আছে দু’দেশের মধ্যে।

সোমবার চীনের উপর চাপ বাড়াতে তাইওয়ানকে ১০০টি হারপুন ক্ষেপণাস্ত্র বা কোস্টাল ডিফেন্স সিস্টেম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন চীন-মার্কিন সম্পর্কের আরও অবনতি না ঘটাতে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিক্রি বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে সোমবার চীন হুঁশিয়ারি জানিয়ে বলেছিল, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্রবিক্রিতে জড়িত হলে লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্সসহ যুক্তরাষ্ট্রের কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে।

/এএ/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী