হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করেছেন ট্রাম্প: ওবামা

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১০:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১০:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করার অভিযোগ এনেছেন তার পূর্বসূরি বারাক ওবামা। মঙ্গলবার অরল্যান্ডোতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করেছেন ট্রাম্প: ওবামা

বারাক ওবামা বলেন, এই দেশে দুই লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বন্ধ হয়ে গেছে আরও লক্ষাধিক ছোট ব্যবসা। ভাবুন! শুধু এক ফ্লোরিডাতেই পাঁচ লক্ষাধিক মানুষের চাকরি গেছে।

ওবামা বলেন, এসব নিয়ে ভাবার পরিবর্তে উল্টো সংবাদমাধ্যমে করোনার কাভারেজ দেখে ট্রাম্পের ঈর্ষা হচ্ছে। তিনি সমাবেশ করে বলছেন লোকজন কোভিড নিয়ে বেশি চিন্তা করছে। কিন্তু শুরুতেই যদি তিনি এটি মোকাবিলার ওপর জোর দিতেন তাহলে যুক্তরাষ্ট্রে করোনার রেকর্ড তৈরি হতো না।

এমন সময়ে করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে আক্রমণ করলেন ওবামা যখন করোনা ইস্যুতে দৃশ্যত আত্মসমর্পণ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস স্বীকার করেছেন, ভ্যাকসিন বা থেরাপি ছাড়া যুক্তরাষ্ট্রে করোনা মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে মিডোস দাবি করেছেন, একমাত্র ভ্যাকসিন ও থেরাপির মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৯ দিন আগেও যখন করোনার প্রকোপ বেড়ে চলেছে, তখনই এমন স্বীকারোক্তি দিলেন ট্রাম্পের এ সহযোগী। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করার অভিযোগ করেন ওবামা।

/এমপি/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান