সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বাইডেনের ভুয়া ভিডিও

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১০:১১আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৪২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে মরিয়া প্রচার চালিয়ে যাচ্ছেন দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বাইডেনের ভুয়া ভিডিও। টুইটারে এমন একটি ভিডিও ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১১ লাখেরও বেশি বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বাইডেনের ভুয়া ভিডিও

কারসাজিমূলকভাবে সম্পাদনা করা ওই ভিডিওতে দেখা যায়, জো বাইডেন এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সেটি কোন রাজ্য তা-ই তিনি ভুলে গেছেন।

মূল ভিডিওটি ছিল মিনেসোটার সেন্ট পল এলাকায় আয়োজিত এক সমাবেশের। সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে বাইডেনকে বলতে শোনা যায়, ‘হ্যালো মিনেসোটা!’ ওই সমাবেশ মঞ্চের সামনে ও পেছনে লেখা ছিল ‘টেক্সট এমএন টু ৩০৩৩০।’ অর্থাৎ এটি পরিষ্কার যে, ওই সমাবেশটি মিনেসোটারই ছিল।

কারসাজিপূর্ণভাবে সম্পাদিত ভিডিওতে মঞ্চ থেকে ‘টেক্সট এমএন টু ৩০৩৩০’ লেখাটি বদলে দেওয়া হয়েছে। এর জায়গায় সেখানে লেখা হয়েছে ‘টাম্পা, ফ্লোরিডা’ এবং ‘‘টেক্সট এফএল টু ৩০৩৩০।’

টুইটারে জালিয়াতিপূর্ণ এই ভিডিও শেয়ার করে পোস্টকারী দাবি করেন, বাইডেন নিজেই ভুলে গেছেন তিনি কোথায় সমাবেশ করছেন!

ওই ভিডিওতে ১০ লাখ ভিউ হওয়ার রবিবার সন্ধ্যায় এতে একটি লেবেল লাগিয়ে দেয় টুইটার কর্তৃপক্ষ। ওই লেবেলে লিখে দেওয়া হয় ‘ম্যানিপুলেটেড মিডিয়া।’ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে পোস্টকারী নিজে থেকেই ভিডিওটি ডিলিট করে দেন।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, ট্রাম্পের নিজের টিম এবং তার সমর্থকরা দফায় দফায় জো বাইডেনের বিভ্রান্তিমূলক ভিডিও তৈরি করেছে। এসব ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়, জো বাইডেন হোয়াইট হাউসের জন্য মানসিকভাবে উপযুক্ত নয়।

গত আগস্টে হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়া পরিচালক ড্যান স্ক্যাভিনো একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায়, এক টেলিভিশন সাক্ষাৎকারের মধ্যেই বাইডেন ঘুমিয়ে পড়েছেন। আদতে এ ধরনের কোনও টেলিভিশন সাক্ষাৎকারের ঘটনা ছিল না। অর্থাৎ, পুরোটাই ভুয়া।

 

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বশেষ খবর
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার