মিশিগানে ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা খারিজ

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ০৯:৩৩আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৯:৩৬

মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের এক মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যাপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলেছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে। কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মিশিগানে ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা খারিজ

ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকর্তারা যুক্তি তুলে ধরে দাবি করেছিলেন, গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত।

বিচারক বলেন, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই বলেও তিনি জানান।

এর আগে নির্বাচনে ভোটগণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের করা মামলার কঠোর সমালোচনা করেছে মিশিগানের কর্তৃপক্ষ। এ মামলাকে ট্রাম্পের ছেলেমানুষি হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের নির্বাচন সংক্রান্ত প্রধান কর্মকর্তা জোসলিন বেনসন। 

ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে অবশ্য এরইমধ্যে জয় নিশ্চিত করতে সমর্থ হয়েছেন জো বাইডেন। সেখানকার ১৬টি ইলেক্টোরাল ভোট জিতে নেওয়ায় ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বাইডেন।

এর আগে ভোট গণনা বন্ধ রাখতে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির করা একটি আবেদন খারিজ করে দিয়েছে নেভাদা অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। ক্লার্ক কাউন্টি নামের একটি অঞ্চলের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ চেয়ে ওই আবেদন করা হয়। তবে আদালতের সাত জন বিচারকের প্রত্যেকেই ওই তা খারিজের আদেশে স্বাক্ষর করেছেন। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
সর্বশেষ খবর
নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাইয়ের সাক্ষাৎকার ।। পর্ব—১
“আমি লিখি, কারণ আমি ব্যর্থ হই”নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাইয়ের সাক্ষাৎকার ।। পর্ব—১
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?