কেন্টাকির র‍্যাবিট হ্যাশ শহরের নতুন মেয়র উইলবার!

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ১০:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১০:৩৪

যুক্তরাষ্ট্রের কেন্টাকির র‍্যাবিট হ্যাশ শহর নতুন মেয়র নির্বাচন করেছে ৬ মাস বয়সী একটি ফরাসি কুকুর উইলবারকে। ১৯৯০ দশকের শেষ দিক থেকেই শহরটি কোনও মানুষ নয়, কুকুরকে মেয়র নির্বাচন করে আসছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এখবর জানিয়েছে।

কেন্টাকির র‍্যাবিট হ্যাশ শহরের নতুন মেয়র উইলবার!

উইলবারের পালক ও মুখপাত্র অ্যামি নোলান্ড বলেন, র‍্যাবিট হ্যাশে কখনও কোনও ব্যক্তি বা মানুষ মেয়র ছিলেন না। এই প্রথা ১৯৯০ দশকের শেষ দিকে চালু হয়েছে।

নোলান্ড বলেন, ডন ক্লেয়ার নামের এক ব্যক্তি ছিলেন। তিনি মনে করেছিলেন ইতিহাস চর্চাকারী সমাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে শহরের মেয়র হিসেবে কোনও প্রাণিকে নির্বাচন করলে খুব ভালো হবে।

শহরটিতে মাত্র ৫০০-র মতো লোকের বাস এবং এখানকার মানুষেরা কুকুরকে ভালোবাসেন। র‍্যাবিট হ্যাশে প্রথম যে কুকুর মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এরপর মোট পাঁচবার ওই শহরে সারমেয় নেতৃত্বকে বরণ করা হয়েছে।

নোলান্ড জানান, তিনি বিড়ালছানা ও কুকুরকে উদ্ধার করে নতুন আশ্রয়ে নিয়ে যান। ফরাসি কুকুর উইলবার ছাড়াও তার আরও দুটি পোষা কুকুর রয়েছে।

চার মাস আগে উইলবারকে গ্রহণ করেন নোলান্ড। 

/এএ/
সম্পর্কিত
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ