অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো সৌদি

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ০৮:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১০:০২

অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে সৌদি  আরব। তবে বাইডেন নির্বাচিত হওয়ার পর এ অভিনন্দন জানাতে ২৪ ঘণ্টারও বেশি সময় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই রাজতান্ত্রিক দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো সৌদি

জয় নিশ্চিত হওয়ার পর পুরো দুনিয়া যখন বাইডেনকে অভিনন্দন জানাতে ব্যস্ত তখন কার্যত নীরব থাকতে দেখা গেছে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ এমবিএসকে। তবে বাইডেনের বিষয়ে নীরব থাকলেও পুনর্নির্বাচিত হওয়ায় তানজানিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত রবিবার জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ সালমান ও তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ সময় তারা দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে রিয়াদের আগ্রহের কথা জানান।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ট্রাম্প-কুশনারের প্রচেষ্টাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের একাধিক দেশ। সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। খাশোগি হত্যকাণ্ডের জবাবদিহিতা থেকেও যুবরাজের সুরক্ষা নিশ্চিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট।

এখন বাইডেনের জয়ের মধ্য দিয়ে দৃশ্যত হোয়াইট হাউজে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারালো রিয়াদ। সাংবাদিক জামাল খাসোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজের জবাবদিহিতার দাবি তুলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনি প্রচারে রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আহ্বান জানিয়েছেন ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের।

ইয়েমেনে সৌদি জোটের বোমা হামলা থেকে বাদ পড়ছিল না স্কুল থেকে শুরু করে বিয়েবাড়ি এমনকি জানাজার নামাজও। এমন পরিস্থিতিতে ইয়েমেন যুদ্ধে রিয়াদকে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ওবামা প্রশাসন। ওই প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর সৌদি আরবের সঙ্গে নতুন করে অস্ত্র বাণিজ্যে উদ্যোগী হন ট্রাম্প। ফলে দৃশ্যত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয় সৌদি আরবের জন্য একটি বড় ধাক্কা।

/এমপি/
সম্পর্কিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন