শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ০৮:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৩:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই মাস ১০ দিন। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সন্ত্রাসবিরোধী সেন্টারের পরিচালক ক্রিস্টোফার মিলার। তার এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই এসপারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে নিজ থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এসপার। তবে তার পদত্যাগপত্র জমা পড়ার আগেই প্রেসিডেন্ট তাকে অব্যাহতি দিলেন।

২০২০ সালের জুনে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে এসপারের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেন এসপার। তার বক্তব্য ছিল, পরিস্থিতি খুবই গুরুতর ও ভয়াবহ হলেই কেবল সেনা মোতায়েন করা যেতে পারে। এর আগে নয়। এ নিয়ে তখনই হোয়াইট হাউসের রোষানলে পড়েছিলেন তিনি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত