মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২০, ০৮:৫২আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০৯:০২

বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে পনির এবং ওয়াইনের মতো ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এখন পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালডিস ডম্ব্রভস্কিস সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন

ভালডিস ডম্ব্রভস্কিস জানিয়েছেন, ইউরোপে রফতানি করা বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক ও অন্যান্য জরিমানা আরোপ করতে যাচ্ছে ইইউ, অর্থের হিসেবে যা চার বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র বোয়িংকে অবৈধভাবে ভর্তুকি প্রদান করার প্রতিবাদে এসব শুল্ক আরোপ করছে ইইউ। অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এক রায়ে এ ধরনের শুল্ক আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরপর ইইউভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়।

যুক্তরাষ্ট্র অবশ্য গতবছরই ইউরোপের বিভিন্ন পণ্যের ওপর এ ধরনের শুল্ক আরোপ করেছিল। ওয়াইন, পনির, সিঙ্গেলমল্ট হুইস্কির উপর আরোপ করা সেই শুল্কের পরিমাণ আর্থিক হিসেবে সাত বিলিয়ন মার্কিন ডলারের মতো। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসকে ভর্তুকি দেওয়া নিয়ে গত ১৬ বছর ধরেই ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধ চলছে।

বিশেষজ্ঞরা অবশ্য মার্কিন নির্বাচনে জো বাইডেন জেতার পরপরই ইইউ-র এই ঘোষণায় কিছুটা অবাক হয়েছেন। তারা মনে করছেন, এই ঘোষণা আরও কিছুদিন অপেক্ষা করার পর দেয়া যেত। কেননা বাইডেন হয়তো বিষয়টি অন্য কোনওভাবে সুরাহার চেষ্টা করতেন।

জার্মানিতে আমেরিকান চেম্বার অব কমার্স লবি গ্রুপের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক স্পোর্টোলারি। তিনি বলেন, ‘আমার মনে হয় এই সিদ্ধান্ত অবিশ্বাস্যভাবে স্বল্পদৃষ্টির পরিচয় দিচ্ছে। আগামী দু'মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাইডেন। আমরা কেন অপেক্ষা করতে পারছি না? একসঙ্গে সামনে অগ্রসর হওয়ার পথ খুঁজছি না? আমাদের এই ‘টিট ফর ট্যাট’ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

স্পোর্টোলারি আশা করছেন, বাইডেন ভূ-রাজনীতিকে বাণিজ্যের সঙ্গে মেলাবেন না যা ট্রাম্প করেছেন। জার্মানির অর্থমন্ত্রী পিটার আল্টমায়ারও একই রকম আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
সর্বশেষ খবর
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
এসিআই প্রপার্টিজের পরিচালক হলেন তানভীর শাহরিয়ার রিমন
এসিআই প্রপার্টিজের পরিচালক হলেন তানভীর শাহরিয়ার রিমন
যে শাড়ির আঁচলে লুকিয়ে আছে বেনারসের ঘাটের গল্প
যে শাড়ির আঁচলে লুকিয়ে আছে বেনারসের ঘাটের গল্প
বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ
বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল