বাইডেনের জয় মেনে নিতে শুরু করেছেন ট্রাম্পের দলের নেতারা

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ০৮:৪৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১০:৪৪
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে অস্বীকৃতি জানালেও তার দল রিপাবলিকান পার্টির নেতাদের একটি গ্রুপ ভিন্ন পথে হাঁটছে। সংখ্যায় অল্প হলেও এসব রিপাবলিকান নেতারা বলছেন নিয়ম অনুযায়ী বাইডেনকে এখনই প্রতিদিনকার গোপনীয় গোয়েন্দা ব্রিফিং সরবরাহ করা উচিত। এসব রিপাবলিকান নেতাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র লিন্ডসে গ্রাহামও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেনের জয় মেনে নিতে শুরু করেছেন ট্রাম্পের দলের নেতারা

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরইমধ্যে জোরেশোরে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের লক্ষ্যে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউজের টিম গোছানোর দিকে নজর দেওয়া শুরু করেছেন। তবে কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান নেতাই ট্রাম্পের পক্ষে রয়েছেন।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। বৃহস্পতিবার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এই অযৌক্তিক সার্কাসের অর্থ করোনাভাইরাস মহামারি অবহেলা করা হয়েছে। তিনি এবং অন্য শীর্ষ ডেমোক্র্যাট নেতারা বাস্তবতা মেনে নিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।  

তবে বেশিরভাগ রিপাবলিকান নেতা এখনও ডেমোক্র্যাটদের জয় মেনে নিতে পারেননি। কিন্তু অন্তত দশ থেকে ২০ জন রিপাবলিকান নেতা ইতোমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কিংবা স্বীকার করে নিয়েছেন যে ক্ষমতা হস্তান্তর অবশ্যই হবে।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, বেশ কয়েকজন রিপাবলিকান নেতা তাকে তাদের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানাতে বলেছেন কারণ প্রকাশ্যে তারা তা করতে পারছেন না। অন্যদের মধ্যে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, বাইডেনকে এখন থেকেই গোপনীয় দৈনন্দিন নথিপত্র দেওয়া উচিত। তার সঙ্গে একমত পোষণ করেছেন চাক গ্রাসলে, জন করনিন এবং জন থুনে। তবে হাউসের সংখ্যালঘুদের নেতা কেভিন ম্যাককারথি বলেছেন বাইডেন এখনও প্রেসিডেন্ট নন আর তার অপেক্ষা করা উচিত।

তবে বাইডেনকে নিয়মিত ব্রিফিং প্রদান করা হলেও তাতে ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া বোঝায় না। যদিও ওহাইয়োর রিপাবলিকান গভর্নর মাইক ডেওয়াইন একে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত মেনে নেওয়াই বোঝায় বলে দাবি করেছেন।

/জেজে/
সম্পর্কিত
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার
চীনা বন্ধুত্বের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রে হাজির দুই পান্ডা
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলায় গ্রেফতার ১৪
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলায় গ্রেফতার ১৪
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল
কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!