সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ০৮:৫০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৯:৪৪

সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রবিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে। সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের ব্রিফিংয়ে সরাসরি এ খবর স্বীকার বা অস্বীকার কোনওটিই করেননি সাঈদ খাতিবজাদেহ। তবে তিনি বলেছেন, ‘ইরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কখনও আপোষ করেনি।‌’

সাঈদ খাতিবজাদেহ বলেন, সিরিয়ায় ইরানের পরামর্শমূলক উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে কঠিন জবাবের মুখে পড়তে হবে। ইহুদিবাদী ইসরায়েল এটি জানে যে, হামলা করে পালিয়ে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাকে এখন খুবই সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। কিন্তু ইসরায়েল তাদের আচরণ সংশোধন করছে না। ফলে যেখানেই তারা বাধা সৃষ্টি করতে চায় সেখানেই তাদেরকে সংঘাতের মুখে পড়তে হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
পেন্টাগনের চেয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়কে বেশি ভয় ইরানের!
জাপানে ভূমিকম্পে শপিং মলে বিস্ফোরণ-ধস, অনেকে আটকে পড়ার শঙ্কা
‘কৃত্রিম সূর্য’ তৈরির আরও কাছাকাছি চীন
সর্বশেষ খবর
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫০ হাজার শিক্ষার্থী
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫০ হাজার শিক্ষার্থী
২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, কী ব্যবস্থা নেবে সরকার?
২৬ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, কী ব্যবস্থা নেবে সরকার?
মিরসরাই শিল্পাঞ্চলে বড় বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
মিরসরাই শিল্পাঞ্চলে বড় বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা