মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের নাম ঘোষণা করলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ০৯:৫৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১০:০২

নিজের আসন্ন মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের একাধিক কর্মকর্তা রয়েছেন। মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের নাম ঘোষণা করলেন বাইডেন

নির্বাচনের আগেই ক্ষমতায় এলে প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। ট্রাম্প প্রশাসন এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নিলেও এ ইস্যুতে বরাবরই সরব ডেমোক্র্যাট শিবির। সোমবার মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নাম ঘোষণা করা হয়েছে। ওবামা আমলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবামা আমলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। অ্যান্টনি ব্লিঙ্কেন ও সুলিভান উভয়েই ২০১৫ সালে জন কেরির নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নবনির্বাচিত প্রেসিডেন্টের নতুন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।

মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করে বাইডেন বলেন, ‘আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন। যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।’

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাইডেন শিবিরের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি করে থাকে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)। তারাই পুরনো প্রশাসনের কাছ থেকে নুতন প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটি করে থাকে। নির্বাচনে নিজের পরাজয়ের বিষয়ে চ্যালেঞ্জ অব্যাহত রাখার কথা বললেও ট্রাম্প জানিয়েছেন, জিএসএ-এর কাজে তিনি প্রতিবন্ধকতা তৈরি করতে চান না। তিনি বলেছেন, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)-এর যেটি করণীয় তারা সেটিই করবে।

জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) জানিয়েছে, তারা বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

মিশিগানে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে সার্টিফায়েড হওয়া ছিল ট্রাম্প শিবিরের জন্য একটি বড় ধাক্কা। মূলত এরপরই বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানায় জিএসএ। সে অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অভিষেকের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা। জিএসএ-র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম।

বাইডেন টিমের এক বিবৃতিতে বলা হয়েছে, জিএসএ-এর এ সিদ্ধান্ত একটি চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ। আমাদের জাতির সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলার জন্য আজকের সিদ্ধান্তটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। মহামারি নিয়ন্ত্রণে রাখা এবং আমাদের অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এর প্রয়োজন ছিল। সূত্র: এক্সিওস, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ
দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’