আগামী সপ্তাহ থেকেই ভ্যাকসিন বিতরণ: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ০৯:০৫আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:১০
image

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহ থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানিয়েছেন।

আগামী সপ্তাহ থেকেই ভ্যাকসিন বিতরণ: ট্রাম্প

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর দিক থেকেই বিশ্বে শীর্ষে অবস্থান করছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আমেরিকায় ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। এর মধ্যে মারা গেছে প্রায় ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘পুরো বিশ্বই ভোগান্তির শিকার এবং আমরা কার্ভের মধ্যে আছি। তবে ভ্যাকসিনগুলি পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহ থেকে সরবরাহ করা হবে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, প্রথম ধাপে দেশটির স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনটি বিতরণ করা হবে।

অতীতে অবশ্য করোনা সংক্রমণ নিয়ে নানারকম বিতর্ক সৃষ্টিকারী কথা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট। তার কথায় ভরসা করতে অনিচ্ছুক অনেকে। তবে করোনার সম্ভাব্য টিকা-প্রস্তুতকারী আমেরিকার দুই সংস্থা ফাইজ়ার ও মডার্না আগেই জানিয়েছিল, সরকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিলে ডিসেম্বরে টিকা দেওয়া শুরু হয়ে যাবে।

অবশ্য ট্রাম্পের বার্তা প্রকাশ্যে আসার পরে তারা এই বিষয়ে আর নতুন কিছু জানায়নি। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি