শিগগিরই ভারতে অক্সফোর্ড-এর ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চাইবে সেরাম

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১০:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৪
image

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট জানিয়েছে তারা শিগগিরই জরুরি ক্ষেত্রে এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চাইবে। দুই সপ্তাহের মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করা হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শিগগিরই ভারতে অক্সফোর্ড-এর ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চাইবে সেরাম

শনিবার (২৮ নভেম্বর) সেরাম ইনস্টিটিউট পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের উৎপাদন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সফরের পরই সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে জরুরি ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে সেরাম ইনন্টিটিউট।

তিনি বলেন, 'এখনও পর্যন্ত কেন্দ্র আমাদের বলেনি কত ভ্যাকসিন সরকার কিনবে। তবে মনে হচ্ছে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৩০-৪০ কোটি ডোজের প্রয়োজন হতে পারে। আগামী ২ সপ্তাহের মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করব।'

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পুনাওয়ালা বলেন, 'ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য যতটা ট্রায়াল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে। এবার ১৮ বছরের কম বয়সীদের ওপরে ট্রায়াল শুরু করা হবে।'

পুনাওয়ালা এদিন টুইট করেন, প্রাথমিকভাবে এই ভ্যাকসিন বিতরণ করা হবে ভারতে। এরপর তা আফ্রিকার দেশগুলিতে পাঠানো হবে। ব্রিটেন ও ইউরোপে এই ভ্যাকসিন সরবারহ করবে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি