'রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে ফাখরিজাদেহকে হত্যা করেছে ইসরায়েল'

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যকাণ্ডের জন্য ফের ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটি বলছে, রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে দূর থেকে এ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। সোমবার নিহত বিজ্ঞানীর দাফনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী শামখানি। 'রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে ফাখরিজাদেহকে হত্যা করেছে ইসরায়েল'

আলী শামখানি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে অপারেশনটি ছিল খুব জটিল। এখানে ইলেক্ট্রনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং কোনও অপরাধী ঘটনাস্থলে ছিল না।’

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে যে ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। তারা ২০ বছর ধরে তাকে হত্যা করতে চেয়েছে। এবার শত্রুরা একটি সম্পূর্ণ পেশাদার ও নতুন পদ্ধতি ব্যবহার করেছে। শেষ পর্যন্ত এ পদ্ধতিতে তার সফল হয়েছে।

দেশের বাইরে থেকে ইরানে সরকার পরিবর্তনের জন্য কাজ করা সংগঠন মুজাহিদিন-ই-খাল্ক (এমইকে)-এরও এ হত্যাকাণ্ডে ভূমিকা ছিল বলে দাবি করেন আলী শামখানি। ইরান এই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। দলটিকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে দায়ী করে থাকে তেহরান।

এদিকে সোমবার রাজধানী তেহরানে মোহসেন ফাখরিজাদেহ-এর দাফন সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত জানাজায় শুধু নিহত বিজ্ঞানীর পরিবারের সদস্য এবং কয়েকজন সামরিক কর্মকর্তা অংশগ্রহণের সুযোগ পান। প্রতিরক্ষা সদর দফতরে জানাজার পর সমাহিত করতে জাতীয় পতাকায় মোড়া এই বিজ্ঞানীর কফিন নেওয়া হয় তেহরানের উত্তরাঞ্চলের একটি কবরস্থানে।

গত শুক্রবার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাকরিজাদেহকে। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী বলে মনে করে তেহরান। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল।

দাফন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ‘একজন সেনাসদস্য হিসেবে শত্রুদের জানিয়ে দিতে চাই, কোনও অপরাধ, কোনও সন্ত্রাস এবং কোনও নির্লজ্জ কর্মকাণ্ড ইরানের জনগণ বিনা জবাবে ছেড়ে দেবে না।’

আমির হাতামি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির জনক হিসেবে ফাকরিজাদেহকে সম্মান করে তার দেশ এবং দেশের জনগণ। তিনি বলেন, ‘ক্রিমিনাল আমেরিকার হাজার হাজার পারমাণবিক অস্ত্র আছে আর ইহুদিবাদী শাসকদের আছে শত শত। সেগুলো কেন আছে? সেগুলো কী বাড়ির শোভা বর্ধনের জন্য সাজিয়ে রাখা আছে?’

দাফন অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির একটি বিবৃতি পড়ে শোনানো হয়। সেই বিবৃতিতেও এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী