১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা বাইডেনের

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:২৬
image

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা বাইডেনের

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রায় শুরু থেকেই শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এরইমধ্যে সেখানে দেড় কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের।

মঙ্গলবার দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে যোগ দেন বাইডেন। সেখানে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানান, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করেন তিনি।

বাইডেন বলেন, ‘আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস চলে যাবে না। আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারবো না। খুব দ্রুততম সময়ে যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি, দ্রুততার সঙ্গে আমরা এখান থেকে বের হতেও পারব না। [তবে] আমার প্রথম ১০০ দিন রোগটির (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে।’

বাচ্চাদের স্কুলে ফিরিয়ে নেওয়াও তার অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাইডেন। তবে তিনি সতর্ক করেছেন, কংগ্রেস যথাযথ ভূমিকা না নিলে তার উদ্যোগ ধীর হয়ে যেতে পারে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে: গালিবাফ
সর্বশেষ খবর
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ