যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০, ০৯:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০৯:২২

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এফডিএ’র উপদেষ্টা প্যানেল ভ্যাকসিনটি অনুমোদনে সবুজ সংকতে দেওয়ার একদিনের মাথায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ব্রিটেন। শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।

ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দিতে চাপের মুখে ছিল এফডিএ। শুক্রবার এফডিএ প্রধানকে বলা হয়েছিল, হয় অনুমোদন দিন, নতুবা পদত্যাগ করেন। যদিও তিনি একথা অস্বীকার করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু হবে।

হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি আলেঙ্গ আজার শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, সোম বা মঙ্গলবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর জন্য কাজ করছে তার অধিদপ্তর।

বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর টিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছেন। বৃহস্পতিবার ২৩ সদস্যের প্যানেল সদস্যদের বৈঠকের পর এই সুপারিশ করা হয়। 

/এএ/
সম্পর্কিত
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের
সর্বশেষ খবর
কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে ইউজিসি
কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে ইউজিসি
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ