সোমবার থেকে যুক্তরাষ্ট্রে গণহারে ভ্যাকসিন প্রয়োগ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩২
image

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে। প্রথম ৩০ লাখ ডোজ ভ্যাকসিন এই সপ্তাহের মধ্যে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোেত পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিতরণ তদারকি কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে গণহারে ভ্যাকসিন প্রয়োগ

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতোমধ্যেই বিশ্বজুড়ে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত টিকাটি অনুমোদন করে যুক্তরাজ্য। গত মঙ্গলবার দেশটির সাধারণ মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হয়েছে।

ফাইজার/বায়োএনেটেক উদ্ভাবিত ভাইরাসটি ৯৫ শতাংশ সুরক্ষা দিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসনও (এফডিএ) ভ্যাকসিনটিকে নিরাপদ বলে মনে করছে। 

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড দাঁড়িয়েছে তিন হাজার ৩০৯ জনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী এটাই দুনিয়ার যেকোনও স্থানে একদিেন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু দ্রুত বাড়ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার ফাইজার/বায়োএনেটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদন করে এফডিএ। ভ্যাকসিন অনুমোদন করতে সংস্থাটির ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়েত থাকার মধ্যে এই সিদ্ধান্ত দেওয়া হলো। এই সিদ্ধান্তকে মহামারির জন্য গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে মনে করা হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
সর্বশেষ খবর
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন