মোদির বক্তব্যের পর দিল্লি-জয়পুর অবরোধের ঘোষণা কৃষকদের

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৪
image

ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি নীতির প্রতিবাদে দিল্লি-জয়পুর মহাসড়ক অবরোধ করে ট্রাক্টর র‌্যালি বের করছে হাজার হাজার কৃষক। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বার্তায় নতুন কৃষিনীতি নিয়ে উদ্বেগ দূর করার চেষ্টা করলেও কৃষকরা তা আমলে নেননি। বরং রবিবার নতুন করে অবরোধের ঘোষণা দিয়েছেন কৃষকেরা। এছাড়া সব জেলা প্রশাসনের সামনেও সোমবার বিক্ষোভ এবং অনশন করবেন তারা।

মোদির বক্তব্যের পর দিল্লি-জয়পুর অবরোধের ঘোষণা কৃষকদের

ভারত সরকারের নতুন চালু করা তিনটি কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করছে দেশটির লাখ লাখ কৃষক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সমঝোতা করতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরাসরি আলোচনায় বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এরপরও কোনও সমাধান সূত্র বের হয়নি।
শনিবার ভারতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৯৩তম বার্ষিক কনভেনশনে নরেন্দ্র মোদি দাবি করেন, নতুন প্রবর্তিত কৃষি আইনের ফলে কৃষকদের আয় বাড়বে। ওই আইনের কারণে কৃষি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খাতের মধ্যকার বাধা দূর হবে, কৃষকদের জন্য নতুন বাজার তৈরি হবে আর তারা নতুন প্রযুক্তি ও বিনিয়োগ থেকে লাভবান হবে। তবে প্রধানমন্ত্রীর এই বার্তাকে পাত্তা দেননি কৃষকরা। রবিবার দিল্লি-জয়পুর সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কৃষকেরা।
ওই ঘোষণার পর দিল্লি-গুরুগাও সীমান্তে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ফরিদাবাদে মোতায়েন করা হয়েছে আরও সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। এমনকি দিল্লি থেকে আগ্রা অভিমুখে যেতে চাওয়া কৃষকদের থামাতে আরও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, মোদি সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের মনোপলি প্রতিষ্ঠা হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অভিযুক্ত
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অভিযুক্ত
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?