নাইজেরীয় স্কুলে হামলায় অপহৃত ৩ শতাধিক ছাত্র মুক্ত

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৭

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে গত সপ্তাহে অপহৃত তিন শতাধিক ছাত্র মুক্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। কাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র জানান, ৩৪৪ ছাত্র মুক্ত হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। তবে কয়েকজন ছাত্র এখনও হামলাকারীদের কাছে রয়েছে বলেও খবর জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নাইজেরীয় স্কুলে হামলায় অপহৃত ৩ শতাধিক ছাত্র মুক্ত

স্থানীয় সময় গত শুক্রবার রাতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে মোটরসাইকেলে করে আসা স্বয়ংক্রিয় বন্দুকধারীরা  ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বহু শিক্ষার্থী আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। তবে নিখোঁজ থাকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। স্কুলে হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারেম। তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে কয়েকজন ছাত্রকে দেখা গেছে।

এক বিবৃতিতে রাজ্য গভর্নরের মুখপাত্র আব্দুল লাবারান জানান, উদ্ধার হওয়া ছাত্রদের আঞ্চলিক রাজধানী কাটসিনা সিটিতে নেওয়া হয়েছে। শিগগিরই তারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে।

মুখপাত্র আরও জানান, বোকো হারেমের প্রকাশিত ভিডিওটি নির্ভরযোগ্য। কিন্তু গোষ্ঠীটির নেতা হিসেবে বার্তা দেওয়া ব্যক্তি ভুয়া। কোনও অপহৃত ছাত্রকে হত্যা করা হয়নি।

হামলার পর স্থানীয়দের দাবির চেয়ে কর্তৃপক্ষ অপহৃত ছাত্রদের সংখ্যা কম বলেছিল।  

গভর্নর আমিনু বেলো মাসারি বলেছেন, আমরা বেশিরভাগ ছাত্রকে উদ্ধার করেছি। তবে সবাইকে নয়।

/এএ/
সম্পর্কিত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী
গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
সর্বশেষ খবর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা