যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:১১

করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পেলো। মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার এফডিএ ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না।

এর আগে গত সপ্তাহে এই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। এরপর দিন তা দেশটিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এখন তা প্রয়োগ চলছে।

গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এফডিএ’র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।

মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিনন্দন, মডার্নার ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে।

এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স প্রকাশ্যে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। টিকা নিতে লোকজনকে উৎসাহিত এই উদ্যোগ নেন তিনি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা