করোনা টিকা নিলেন নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৪:৩৬

ইসরায়েলে শনিবার করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি শুরুর পর দেশটিতে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের এ টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (৭১)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। করোনা টিকা নিলেন নেতানিয়াহু

টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ভ্যাকসিনের প্রতি নাগরিকদের উৎসাহিত করতেই তিনি সবার আগে টিকা নিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এদিন টিকা নেন। তেল আবিব সংলগ্ন একটি মেডিক্যাল সেন্টার থেকে এ টিকাদান কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আশাবাদ জানিয়ে বলেন, শিগগিরই লোকজন তাদের কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবে। টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনা বিধিনিষেধের ইতি ঘটতে শুরু করবে।

এ বছরের মধ্যেই দেশের ২০ শতাংশ মানুষের জন্য টিকা সংগ্রহ করতে চায় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক-এর তৈরি টিকার প্রথম চালান ইসরায়েলে পৌঁছায় গত সপ্তাহে। এরইমধ্যে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও অর্ডার করেছে দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কর্মসূচির আওতায় রবিবার থেকে দেশজুড়ে ১০টি হাসপাতাল ও টিকা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
সর্বশেষ খবর
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন