জার্মানিতে টিকাদান কর্মসূচির শুরুতেই বিপত্তি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১০:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১০:১৩

জার্মানিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির শুরুতেই বিপত্তি ঘটেছে। ভ্যাকসিন যথেষ্ট ঠাণ্ডায় রাখা হয়নি- সোমবার এমন অভিযোগ করেছে বেশ কিছু শহরের কর্তৃপক্ষ। টিকা পৌঁছাতে দেরির অভিযোগও জানিয়েছে কয়েকটি নগর প্রশাসন। জার্মানিতে টিকাদান কর্মসূচির শুরুতেই বিপত্তি

তৈরির পর থেকে নির্দিষ্ট রাজ্য বা শহর কর্তৃপক্ষের কাছে পৌঁছানো পর্যন্ত বায়োনটেক-ফাইজার ভ্যাকসিন একটা নির্দিষ্ট ব্যবস্থায় প্রয়োজনীয় মাত্রায় ঠাণ্ডা রাখার কথা। সেই প্রক্রিয়ায় ভ্যাকসিন বিতরণে একেবারে শুরুর পর্যায়েই ধরা পড়েছে সমস্যা।

বেশ কিছু ক্ষেত্রে ভ্যাকসিন পর্যাপ্ত ঠাণ্ডায় রাখা যায়নি। এক বিবৃতিতে বাভারিয়ার লিশ্টেনফেলস জেলা কর্তৃপক্ষ বলেছে, কুল বক্সে ন্যূনতম যে তাপমাত্রার উল্লেখ করা হয়েছে তার সঙ্গে মেলাতে গিয়েই প্রথমে সমস্যাটা চোখে পড়ে।

ভ্যাকসিন ঠাণ্ডা ও কার্যকর রাখার জন্য এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে বায়োনটেক-ফাইজার। এর সহায়তায় ভ্যাকসিন কুল বক্সে রাখার আগ পর্যন্ত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ১১২ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি তাপমাত্রায় রাখাতে হয়। আর আলট্রা-লো টেম্পারেচার অর্থাৎ অতি শীতল তাপমাত্রা থেকে বের করে আনার পর ভ্যাকসিনগুলো দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখা অত্যাবশ্যক। সেভাবে রাখা হলে ভ্যাকসিন অন্তত পাঁচদিন কার্যকর থাকে।

বাভারিয়ার লিশ্টেনফেলস জেলা কর্তৃপক্ষ একটা কুল বক্সের ভ্যাকসিন পেয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর ফলে অন্তত হাজারখানেক ডোজ এখন কার্যকারিতা হারানোর ঝুঁকিতে রয়েছে। ভ্যাকসিনগুলো এখন কাউকে দেওয়া ঠিক হবে কিনা লিশ্টেনফেলস জেলা কর্তৃপক্ষ তা বুঝতে পারছে না।

লিশ্টেনফেলসের একজন মুখপাত্র জানান, এ বিষয়ে পরামর্শের জন্য বায়োএনটেক-এর সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও কোনও সাড়া মেলেনি।

বাভারিয়ার কোবুর্গ, ক্রোনাখ, কুল্মবাখ, হফ, বায়রয়েথ এবং ভুনজিডেল জেলা কর্তৃপক্ষও ভ্যাকসিন নিয়ে এখন একই সমস্যায়। প্রয়োজনের চেয়ে বেশি তাপমাত্রায় কুলবক্সে পাওয়া ভ্যাকসিন কাউকে দেওয়া ঠিক হবে কিনা এ বিষয়ে তারাও সংশয়ে।

এর আগে এক বিবৃতিতে বায়োনটেক জানিয়েছিল, জার্মানির নির্ধারিত ২৫টি স্থানে ব্যবহারযোগ্য অবস্থায় ভ্যাকসিন পৌঁছে দেয়ার যাবতীয় দায়িত্ব তাদের। পৌঁছানোর পর সংরক্ষণ এবং ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরুর বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের বলেও সেই বিবৃতিতে জানানো হয়েছিল। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী