ইরানে হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প: জারিফ

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১০:৫১আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৬:৫৩

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত খুঁজছেন। বৃহস্পতিবার টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানে হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প: জারিফ

জাওয়াদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বি-৫২ বোমারু বিমান উড়িয়ে এবং মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়ে শত শত কোটি ডলার খরচ করছেন।

তিনি আরও বলেন, ইরান কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রকাশ্যে ও সরাসরি জনগণ, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা করবে।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার সুনির্দিষ্ট কোনও সময়সীমা নেই। পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতেই হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি