বিমানে জিহাদের প্রসঙ্গ তুলে ৯ মাসের কারাদণ্ড!

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ২১:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:৩৫
image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক ব্যক্তিকে ইউনাইটেড এয়ারলাইনের ফ্লাইটে চিৎকার করে ‘জিহাদ’ বলা এবং ককপিটের দিকে দৌড় দেওয়ার অভিযোগে ৯ মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। ওই ব্যক্তি হলেন নিউ ইয়র্কের পফকেপসি এলাকার বাসিন্দা ৩৬ বছরের ডেভিড প্যাট্রিক ডিয়াজ।

বিমানে জিহাদের প্রসঙ্গ তুলে ৯ মাসের কারাদণ্ড!

২০১৫ সালের ২৫ মার্চ। বিমানটি উত্তর ভার্জিনিয়িার ডুলেস বিমানবন্দর থেকে কলোরাডোর ডেনভারে ফিরছিল। সেই ফ্লাইটেই ছিলেন ডিয়াজ। তিনি চিৎকার করে জিহাদ বলেছিলেন এবং বার বার বলছিলেন বিমানে কিছু একটা রয়েছে। বিমান আকাশে থাকা অবস্থায় তাকে কয়েকজন যাত্রী পাকড়াও করেন।

মামলার প্রসিকিউটর ২১ মাসের কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবার শুনানি শেষে আলেজান্দ্রিয়ার একটি ফেডারেল কোর্টের বিচারক ৯ মাসের কারাদণ্ড দেন। রায়ে বিমান কোম্পানি ইউনাইটেডকে ২২ হাজার ডলার ক্ষতিপূরণেরও নির্দেশ দেন বিচারক। তবে ডিয়াজের আইনজীবী জানান, ডিয়াজের মানসিক অসুস্থতা ও মদ পানে সমস্যা রয়েছে।

উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে ফ্লাইট ক্রুর সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ডিয়াজ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী