লেবাননে শিশু অপহরণের চেষ্টার দায়ে অস্ট্রেলীয় সাংবাদিক অভিযুক্ত

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৯:১৮আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:১৮
image

সন্তানকে নিজের কাছে রাখা নিয়ে এক দম্পতির বিবাদের মধ্যেই দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে লেবাননে গ্রেফতার অস্ট্রেলীয় টিভি রিপোর্টারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। টারা ব্রাউন নামের ওই রিপোর্টার ও তার তিন সহযোগীর বিরুদ্ধে অপহরণসহ চারটি অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইন। একইসঙ্গে ওই শিশুদের মা-কেও অভিযুক্ত করা হয়েছে।

যে দুই শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার ওই দুই শিশুর মা সালি ফাউলকনার ও অস্ট্রেলীয় রিপোর্টারসহ আরও দুই ব্রিটিশ নাগরিক ও দুইজন লেবাননের নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দুই শিশুকে অপহরণের চেষ্টা করছিলেন। সালি ফাউলকনারের দাবি, লেবাননে বসবাসরত তার সাবেক স্বামী আলি আমিন অনুমতি ছাড়াই তার সন্তানদের নিয়ে এসেছেন। তার অভিযোগ সন্তানদেরকে ছুটি কাটানোর কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, এর পর আর ফেরত দেওয়া হয়নি। এ ইস্যুটি নিয়ে সালি ফাউলকনার ও তার স্বামীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে।
ধারণা করা হয়, ওই শিশুদের মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং পুরো ঘটনাটিকে ভিডিওতে ধারণ করতে লেবাননে আসেন টারা ব্রাউন।
বুধবার সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত রাস্তার সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা যায়, ছয় বছর বয়সী লাহালা ও চার বছর বয়সী নোয়াহকে কয়েকজন লোক গাড়িতে তুলছেন। দাদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের গাড়িতে তোলা হয়। পরে মা ফাউলকনার গ্রেফতার হন। আর সন্তানদেরকে তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বাবা ও দাদির সঙ্গে দুই শিশু

বৃহস্পতিবার ফাউলকনারের সঙ্গেই বাকিদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার লেবাননের জাতীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মাউন্ট লেবাননের অ্যাটর্নি জেনারেল ক্লদ কারাম গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার থেকেই অভিযুক্তদের কাছ থেকে জবানবন্দি নেওয়া শুরু হচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম এপিকে জানিয়েছেন লেবাননের এক বিচারিক কর্মকর্তা। অস্ট্রেলিয়ার আইনের আওতায় ফাউলকনারকে সন্তানদের দেখাশোনার ভার দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেটরা। সূত্র: বিবিসি, ডেইলি মেইল

/এফইউ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী