কলকাতায় নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, অভিযোগ গ্রহণে পুলিশের গাফিলতি

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ২২:২৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২২:২৩

ভারতের কলকাতায় এক তরুণ নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ সময় তার সঙ্গে থাকা সহপাঠিদেরও মারধর করা হয়েছে। অভিযোগ নিয়ে পুলিশের কাছে পুলিশ তা গ্রহণে গাফিলতি করে বলেও ওই শিক্ষার্থীর অভিযোগ। সোমবার এনডিটিভির এক খবরে বিষয়টি জানা গেছে।

শুক্রবার একদল লোক ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে তার শর্টস পরা ও ধূমপান করার কারণ জানতে চান। এক পর্যায়ে তাকে শারীরিক ও যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।   তার সহপাঠিরা অভিযোগ করছেন, নিপীড়নকারীরা পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমুল কংগ্রেসের কর্মী।

আরও পড়ুন: আত্মরক্ষায় বক্সিং শিখছেন ব্রিটেনের মুসলিম নারীরা

অভিযোগকারী শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে তিনি কলেজের কয়েকজন সহপাঠীর সঙ্গে দক্ষিণ কলকাতার বাসভবনে ফিরছিলেন। পথে এক জায়গায় থেমে সিগারেট নিলে কিছু লোক তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, লোকগুলো তার সহপাঠীকে মারধর করে ও তাকে সিগারেট ফেলে দিতে বলে। তারা বলে, এভাবে অপসংস্কৃতি চর্চা করা যাবে না। এ ধরনের পোশাক পরা ও ধূমপান করা যাবে না।

ভারতের আরও খবর: যৌন নিপীড়নে শিকার হওয়ার কথা অস্বীকার করলেন কাশ্মিরি কিশোরী

তিনি বলেন, ‘এই নিয়ে পুলিশে অভিযোগ করতে গেলেও আমি তাদের কাছে নানা রকম হেনস্থার মুখে পড়ি। তারা অভিযোগের ভাষা পরিবর্তন করেছে পাঁচবার। কয়েকবার জিজ্ঞেস করেছে আমি সত্যিই অভিযোগ করতে চাই কি না।’

তিনি আরও জানান, তার কাছে চিকিৎসকের সনদপত্রও চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘কোনও ডাক্তার কিভাবে প্রমাণ করতে পারবে যে আমার বন্ধুকে চড় মারা হয়েছে আর আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে?’

আরও পড়ুন: ভারতে গোপন শিশুসদন, অনাকাঙ্ক্ষিত শিশুর বাজার

এমনকি অভিযোগ দায়েরের আধ ঘণ্টা পর তার বাড়ি গিয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনার স্থান-কাল উল্লেখ করা হয়নি বলেও জানায়।   

এ বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা দেবাশীষ চক্রবর্তী। তিনি বলেন, পুলিশ ওই ছাত্রীর বাড়ি গিয়েছিল ঘটনার তদন্ত করতে। সূত্র: এনডিটিভি।

/ইউআর/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী