সন্তানের জন্ম দিলেন লাইফ সাপোর্টে থাকা পোলিশ নারী

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ২১:০৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২১:০৫

ছেলে সন্তানের জন্ম দিলেন মস্তিষ্ক-মৃত (ব্রেইন-ডেড) একজন পোলিশ নারী। শিশুর জন্মের জন্য ওই নারীকে ৫৫ দিন লাইফ সাপোর্টে জীবিত রাখা হয়। মঙ্গলবার  হাসপাতালের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের পূর্বেই জন্ম নেওয়া শিশুটির শরীরে কোনও মারাত্মক জটিলতা ধরা পড়েনি।

৪১ বছয় বয়সী ওই মাকে গত বছর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়। ব্রেন ক্যান্সারের কারণে তিনি মস্তিষ্ক-মৃত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন: নারী শিক্ষকের সঙ্গে করমর্দনে দুই মুসলিম কিশোরের অস্বীকৃতি

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি শহরের এক হাসপাতালের নবজাতক ইউনিটের প্রধান বারবারা ক্রোলাক-ওলেজনিক জানান, মস্তিষ্ক-মৃত অবস্থায় গর্ভে এতো দীর্ঘদিন শিশুকে বাঁচিয়ে রাখার বিরল ঘটনা এটি। মায়ের গর্ভে ১৭ থেকে ১৮ সপ্তাহ শিশুটিকে বাঁচিয়ে রাখতে হয়েছে।  ওলেজনিকবলেন, ‘ওই নারীর পরিবারের সদস্যরা চাইছিলেন আমরা যেন শিশুটিকে বাঁচাই।’

২৬ সপ্তাহ গর্ভে থাকার পর জানুয়ারিতে শিশুটির জন্ম হয়।  তবে শিশুর জন্মের পর মায়ের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

আরও পড়ুন: ভারতের চণ্ডিগড়ে ডিসকোকে দেশবিরোধী আখ্যা, নিষিদ্ধ শর্ট স্কার্টস

ওলেজনিক আরও বলেন, ‘এটা ছিল দীর্ঘ ৫৫ দিনের লড়াই। আমরা চিকিৎসকরা চেয়েছিলাম শিশুটি যতো সম্ভব বেড়ে ওঠে মায়ের গর্ভে। কিন্তু একটা সময় আসে যখন শিশুটির বেঁচে থাকা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। ফলে আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই।’

জন্ম নেওয়া শিশুটির ওজন মাত্র এক কেজি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনমাস রাখার পর ছেলেটির ওজন এখন তিন কেজি। সম্প্রতি হাসপাতাল থেকে ছেলেটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এখন ছেলেটি বোতলে খাবার ও শ্বাস নিতে পারছে। সূত্র: আল-জাজিরা।

/এএ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি