শর্তসাপেক্ষে বাংলাদেশকে অতিরিক্ত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি ত্রিপুরা

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১২:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:৪০
image

বাংলাদেশকে অতিরিক্ত ১শ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ত্রিপুরা সরকার বাংলাদেশকে অতিরিক্ত আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারকে তারা শর্ত দিয়েছে, এর বিনিময়ে ত্রিপুরার সিপাহিজলার মোনারচকে ১০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ প্রকল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে হবে।
শনিবার ত্রিপুরার বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে সাংবাদিকদের এসব কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস খবরটি নিশ্চিত করেছে।  
মানিক দে বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের পূর্বাঞ্চলীয় এলাকার বিদ্যুতের ঘাটতি মেটাতে ভারত থেকে অতিরিক্ত বিদ্যুৎ চেয়েছে। এরপর ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় ত্রিপুরা রাজ্য সরকারের কাছে জানতে চায় তারা অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করতে পারবে কি না। এরইমধ্যে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে বাংলাদেশকে অতিরিক্ত ১শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে সেক্ষেত্রে যেন মোনারচকের ১০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সে ব্যাপারটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য গত ২৩ মার্চ থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া শুরু করে ত্রিপুরা। ওইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লি, ঢাকা ও আগরতলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা থেকে এই বিদ্যুৎ রফতানির আনুষ্ঠানিক সূচনা করেন। আর আগে থেকেই পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত ৫শ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে আসছিল বাংলাদেশ। সূত্র: আইএএনএস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী